আলমগীর মানিক | ০৫:২২ পিএম, ২০২০-১২-২৩
৩০৫ পদাতিক সেনা রিজিয়নের উদ্যোগে পার্বত্য রাঙামাটি শহরের ৫ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিজ কার্যালয় সম্মুখে শীতার্ত মানুষজনের হাতে কম্বল তুলে দিয়েছেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান-পিএসসি।
রাঙামাটি সদর সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম-পিএসসি, রাঙামাটি রিজিয়নের জি-টু আই মেজর মহিউদ্দিন ফারুকীসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনীর কাজ শুধুমাত্র নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এসব কম্বল বিতরণসহ নানামুখি জনকল্যাণমুখী কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে।
পাহাড়ের শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাড়াঁতে বিত্তশালী মানুষদের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকেও এগিয়ে আসার আহবানও জানিয়েছেন রিজিয়ন কমান্ডার বি: জে: ইফতেকুর রহমান-পিএসসি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited