মহালছড়ি প্রতিনিধি | ০৬:৫৯ পিএম, ২০২০-১২-২২
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। অভিযুক্ত মতিউর রহমান পলাশ মহালছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের মৃত সরাফুল ইসলামের পুত্র।
মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান বাদি হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, অভিযুক্ত মতিউর রহমান পলাশ "মুজিবের মূর্তি" শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এছাড়াও উক্ত পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভ সহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯ ও ৩১ ধারায় মামলা রজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited