কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৫ এএম, ২০২০-১২-১৯

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ড  যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে তার নিজ বাড়ী চিৎমরম এর মৈইদং পাড়া থেকে অপহরণ  হয় বলে জানা যায়।

এদিকে যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা যুবলীগ। 

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের খবর জানার পর ঘটনাস্থলে  থানা পুলিশের একটি দল মৈদং এলাকায় পৌঁছে। এই ছাড়া শুক্রবার সকালে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে থানা পুলিশ এর আরোও একটি দল অপহৃত যুবলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে উদ্ধারে ঐ এলাকায় তল্লাশি চালায়। কাপ্তাই জোনের সেনা বাহিনী সদস্যরাও মৈদং এলাকায় অপহৃত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারে ঐ এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছেন।

রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধারে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।