জমি বিরোধ নিয়ে ২ জনকে জখমের পাশাপাশি গর্ভবতী মহিলাকে মারধর


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:১৩ পিএম, ২০২০-১২-১৭

জমি বিরোধ নিয়ে ২ জনকে  জখমের পাশাপাশি গর্ভবতী মহিলাকে মারধর

নানিয়ারচরে জমি বিরোধ নিয়ে ২ জনকে কুপিয়ে জখমও গর্ভবতী মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার কুকুরমারা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো মোস্তফা হোসেন, মোঃকামাল হোসেন ও গর্ভবতী মহিলা সাকারা বেগম। ঘটনার পরপরই  আহতদের স্থানীয়ারা  নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।

জমি বিরোধ নিয়ে প্রতিবেশি পরিবার সকাল ৯ টার দিকে সেখানে  আমাদের দা ও লাঠি দিয়ে মারধর করে ।মারধরে ২ জনকে কুপিয়ে জখমের পাশাপাশি গর্ভবতী মহিলা সাকারা বেগমকেও  মাথা,হাতে ও পেটে আঘাত করেছে বলে জানিয়েছেন।এ বিষয়ে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তারা।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ  সাব্বির রহমান জানান,থানায়  অভিযোগ করা হলে  তদন্ত করে  আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও তাদের দুই পরিবারের মাঝে জমি বিরোধ নিয়ে হামলার ঘটনা ঘটেছে।