আলমগীর মানিক | ০৭:০৭ পিএম, ২০২৬-১০-২৫
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পোশাক-পরিচ্ছদের মান (টার্নআউট) মূল্যায়ন করেন পুলিশ সুপার। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের ভালো সেবার স্বীকৃতিস্বরূপ জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণ বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশ নেয়। পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মধ্য দিয়ে মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা শেষ হয়।
পরে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। এ ছাড়া কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে পুলিশ সদস্যদের সরকারি সরঞ্জাম ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited