আলমগীর মানিক | ০৫:০৭ পিএম, ২০২৬-১০-২৫
আলমগীর মানিক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পর্যটন মৌসুমে বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টাকে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পাহাড়ে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ছাড়াও একই নামের বিভিন্ন গোষ্ঠী ও একাধিক ফ্র্যাকশন রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বিদ্যমান। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন এলাকা ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা থেকেও বিরোধের সৃষ্টি হয়।
তিনি বলেন, প্রতি বছর পর্যটন মৌসুমে পাহাড়ের কিছু জায়গা ও অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা চলে। এর সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব জড়িত। এসব বিষয়কে কেন্দ্র করেই সেখানে অস্থিরতা তৈরি হয়।
সাজেকসহ পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীও যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।
পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক পর্যায়েও আলোচনা চলছে বলে জানান তিনি। এ জন্য সংশ্লিষ্ট এলাকার হেডম্যানসহ স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনিও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন। শান্তি বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited