খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর শ্রদ্ধা


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৪:৪৮ পিএম, ২০২০-১২-১৬

খাগড়াছড়িতে  ইউপিডিএফ গণতান্ত্রিক এর শ্রদ্ধা

খাগড়াছড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এদেশের জন্য রক্তদানকারী মহান আত্মত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। 

১৬ ডিসেম্বর বুধবার খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে স্থাপিত শহীদ বেদিতে সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি পর বিভিন্ন সংগঠনের সাথে নিজেদের পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে ইউপিডিএফ গণতান্ত্রিক। 

এছাড়াও বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে আত্মত্যাগীদের স্মরণের পাশপাশি শহীদদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে সংগঠনটি।