মেহেদী হাসান | ১০:৩০ পিএম, ২০২৬-০৯-১৪
যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত জোন কমান্ডারস কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গুলশাখালী বর্ডার গার্ড কলেজ মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনালে লংগদু উপজেলার গাউছপুর সিটি এফসি এবং বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া আদর্শ যুব সংঘ একে অপরের মোকাবিলা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় গাউছপুর সিটি এফসি ১-০ গোলে মধ্যমপাড়া আদর্শ যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন আহমেদ, পিএসসি; লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন; জোনের সহকারী পরিচালক কে এইচ এম জাকারিয়া সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এছাড়া লংগদু উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জোনের আওতাধীন হেডম্যান ও কার্বারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, "যুবসমাজ পরিবর্তন হলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলা সবসময় মানসিকতা ভালো রাখে এবং সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করে। যুবসমাজকে সব ধরনের অসামাজিক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited