নাজিম আল হাসান | ০৪:৫৬ পিএম, ২০২৬-০৭-২৮
জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয় আলিম মাদ্রাসায় শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ জুলাই ২০২৬ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুর কাশেম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আর বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এদেশের ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়ছিলো তা পরিনত হয় গণ আন্দোলনে। সে আন্দোলনে পতন হয় স্বৈরাচার সরকারের।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে জুলাই চেতনাকে ধারণ করে দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে শীদদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সভ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাব...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা কনফারেন্স ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুল...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির অবনতি, সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা, চা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited