মেহেদী হাসান | ০৬:৫২ পিএম, ২০২৬-০৭-২৪
রাঙামাটিতে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সংবর্ধনা, লংগদু স্টুডেন্টস ফোরামের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন, ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার বিকেল ৩টায়) রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লংগদু স্টুডেন্টস ফোরাম, রাঙামাটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ১১৫ সদস্যবিশিষ্ট এক বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল ও লংগদু স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ফেরদৌস আলম এবং সংগঠনের উপদেষ্টা কামাল উদ্দিন ও জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। লংগদু স্টুডেন্টস ফোরাম গত এক দশক ধরে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।
বক্তারা বলেন, শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই। তারা নতুন কার্যনির্বাহী কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সংবর্ধনা, লংগদু স্টুডেন্টস ফোরামের ১০...বিস্তারিত
মেহেদী হাসান : বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরো...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় স্থানীয় কৃষকদের কাছ থেকে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারীরিকভাবে অসুস্থ রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যানকে দেখতে রাঙামাট...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির লংগদু উপজেলার দীর্ঘদিনের জনদাবি নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু এবং উপজেলা ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited