অহিদুল ইসলাম অভি | ০১:৩১ পিএম, ২০২৬-০৭-২৬
প্রথমবারের মতো রাঙামাটি সফরে আসছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) রাঙামাটির তবলছড়ি এলাকার স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিলফুল ফুযুল স্বর্ণটিলা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হবে ৯ম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল। মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। তিনি "যুবক বয়সে ইবাদতের গুরুত্ব ও বান্দার প্রতি রবের দয়া" শীর্ষক বিষয়ে ইসলামী আলোচনা উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শায়খ মাওলানা মোহাম্মদ সোলাইমান আলী রজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ সালাম রেজভী চিশতী। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে নাতে রাসুল (সা.) পরিবেশন করবেন মোহাম্মদ নুরুল্লাহ মাহির।
মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল আলম আলকাদেরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ তানজিরুর রহমান।
আয়োজক সংগঠন হিলফুল ফুযুল স্বর্ণটিলা যুব সংঘ জানিয়েছে, ধর্মীয় এই মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করা হয়েছে। পাশাপাশি মাহফিলের সার্বিক সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকরা।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. জালাল উদ্দীন জীবন এবং সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান জানিয়েছেন, রাঙামাটিতে প্রথমবারের মতো সৈয়দ মোহাম্মদ মোকাররম বারীর আগমন ধর্মপ্রাণ মানুষের জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে বলে তারা আশা করছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রিসাই ইউনিয়নের রত্নপুর পাড়ায় অস্বচ্ছল ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : প্রথমবারের মতো রাঙামাটি সফরে আসছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ মোকাররম ব...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সংবর্ধনা, লংগদু স্টুডেন্টস ফোরামের ১০...বিস্তারিত
মেহেদী হাসান : বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরো...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় স্থানীয় কৃষকদের কাছ থেকে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারীরিকভাবে অসুস্থ রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যানকে দেখতে রাঙামাট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited