প্রেস বিজ্ঞপ্তি | ০৯:১৫ পিএম, ২০২৬-০২-২৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে সচিবালয়ে তাঁদের নিজ নিজ দপ্তরে পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তারা পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে মন্ত্রণালয়ের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সরকারের ইতিবাচক সকল উদ্যোগে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক। আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম এবং ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তাঁরা বলেন,“পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়; আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তাঁরা আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনগুলোর গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited