মহালছড়ি প্রতিনিধি | ০৪:২২ এএম, ২০২৬-০২-২১
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলার টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা প্রমুখ।
পরবর্তীতে মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) মহালছড়ি উপজেলা শাখা, ত্রিপুরা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited