আলমগীর মানিক | ০৩:৪৮ এএম, ২০২৬-০২-১৩
আলমগীর মানিক
রাত পৌনে তিনটায় পার্বত্য রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার নাজমা আশরাফী। তার স্বাক্ষরিত ফলাফল পত্রে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে ২,০১,৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১,২২২ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিকশা প্রতীকে পেয়েছেন ২২,৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩,৬৭২ ভোট; জাতীয় পার্টির অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৯৭৪ ভোট; বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা কোদাল প্রতীকে পেয়েছেন ১,০৭১ ভোট এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবুল বাশার বাদশা ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।
রিটার্নিং অফিসার স্বাক্ষরিত চূড়ান্ত বার্তা সিটে আরও উল্লেখ করা হয়, একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ২,৭৩,৭৯৯। এর মধ্যে বৈধ ভোট ২,৬৩,৬৪৭ এবং বাতিল ভোট ১০,১৫২।
এছাড়া একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ২,৭৫,০৮২টি। এর মধ্যে বৈধ ভোট ২,৫১,৫০৪ এবং বাতিল ভোট ২৩,৫৭৮। গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট পড়েছে ৭১,৬৯৯ এবং “না” পক্ষে ভোট পড়েছে ১,৭৯,৮০৫।
উল্লেখ্য, বিপুল ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের এই জয়কে দলীয় নেতাকর্মীরা “জনতার রায়” হিসেবে আখ্যায়িত করেছেন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited