তবলছড়িতে অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


মেহেদী হাসান    |    ১০:০৯ পিএম, ২০২৬-০১-০৪

তবলছড়িতে অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

তবলছড়িতে ক্রীড়ামুখর পরিবেশে অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

কানেক্টেড সোলস-এর আয়োজনে তবলছড়ি সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

টুর্নামেন্টটির সার্বিক পৃষ্ঠপোষকতা করেন ০৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নুরুন্নবি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন অপু ও রবিউল হাসান।

অনূর্ধ্ব-১৬ বিভাগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় কে কে জুনিয়রস ও আর আর জুনিয়রস দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ফাইনাল ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আনন্দের সৃষ্টি করে।

খেলোয়াড়দের নৈপুণ্য ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিন্স, মাহিম, আবিদ ও আবদুল্লাহ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ ও কিশোর খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।