৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা


মেহেদী হাসান    |    ০৫:৪৩ পিএম, ২০২৫-১১-২৭

৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক শহিদুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই বিউবো’র সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন এবং বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অতিথি ও বিদায়ী শিক্ষার্থীরা কেক কেটে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন করেন।