নিজস্ব প্রতিবেদক | ০৭:০৭ পিএম, ২০২৪-১১-৩০
আহমদ বিলাল খান
পার্বত্য রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ইফা'র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটি ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের সেকশন অফিসার কৃষিবিদ মো. মুরশিদুল ইসলাম।
রাঙামাটি পার্বত্য জেলায় ১০টি উপজেলার ২০ টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছেন। প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা, ক্বেরাত, হামদ নাত ও আযান এ অংশ নেন।
এসময় ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে বলেন, পড়া-লেখার কোন বিকল্প নাই। আসলেই আমার এতোটাই ডিভাইস নির্ভর হয়ে গেছি যে, আমাদের পাঠ্যপুস্তক পড়ার সময় নাই। এর বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে তোমাদের জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য আমি বলবো, ইসলামিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের বিষয়ে পড়ালেখা করতে পরো।
রাঙামাটিতে প্রত্যেকটা উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সমৃদ্ধ পাঠাগার রয়েছে। সেখানে প্রচুর ইসলামি বই, সাধারণ জ্ঞানের বই-প্রচুর পরিমাণে আছে এবং একটি-দুটি করে জাতীয় পত্রিকাও রাখা হয়।
সেখানে সময় করে গিয়ে পড়বা। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেনি তাদের অনুপ্রেরণা দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা যাতে উত্তির্ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করতে পারে এই কামনা করে করেন।
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার মোজাম্মেল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার আবু বক্কর, মো. নাছির উদ্দীন, মো. মাঈনুল আলম মুবিন, মো. নুরুন্নবী, মো. জয়নাল আবেদীন, সালাহউদ্দীন আহমদ, মাওলানা আসহাদুল ইসলাম, মাওলানা মো. মিরাজ উদ্দিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited