নিজস্ব প্রতিবেদক | ১০:০৫ পিএম, ২০২৬-১১-১৭
রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম সুবর্ণজয়ন্তী শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে পূণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে যান চলাচল ও দোকানপাট বসানো নিষিদ্ধের নির্দেশনা সংবলিত ব্যানার টাঙানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি শহরের টিটিসি গেট ও কে.কে. রায় সড়কে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙানো হয়।
জেলা পুলিশের নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ১৯ নভেম্বর বেলা ২টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টিটিসি সড়ক থেকে রাজবন বিহার পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সড়কের পাশে কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না।
এ সময় পূণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রাজবন বিহারের স্বেচ্ছাসেবক প্রধান স্নেহাশীষ চাকমা (আশীষ)-এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ব্যানার টাঙানোর কাজ সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম সুবর্ণজয়ন্তী শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে পূণ্যার্থীদà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত ইউনিয়নের চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে স...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে মানবিক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরি...বিস্তারিত
জুরাছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গারà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited