রাজস্থলী প্রতিনিধি | ০৭:৩৬ পিএম, ২০২৬-১০-১৫
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলায় চারটি সার্বজনীন ও একটি পারিবারিকসহ মোট পাঁচটি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার পাঁচটি পূজামণ্ডপে পুলিশ এবং পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপির উদ্যোগে সার্বক্ষণিক পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে সবার সহযোগিতা প্রয়োজন।
রাজস্থলী সাব-জোনের অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ থেকে সেনাসদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন এবং চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রাজস্থলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাবেকুর নাহার বলেন, প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জিকু কুমার দে বলেন, গত বছর উপজেলায় চারটি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা একটি বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে।
এ বছর রাজস্থলী উপজেলার পাঁচটি পূজামণ্ডপ হলো রাজস্থলী বাজারের শ্রী শ্রী হরি মন্দির, বাঙ্গালহালিয়া বাজার এলাকার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির, ছাগলখাইয়া সার্বজনীন কৃষ্ণ মন্দির, কুতুরিয়াপাড়া শিব মন্দির এবং কুতুরিয়াপাড়া পারিবারিক পূজামণ্ডপ।
পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীতে আগামী ২১ অক্টোবর কর্ণফুলী নদীতে নৌ র্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। অন্যদিকে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাজার পুকুরে এবং রাজস্থলী বাজার হরি মন্দিরের বাজার পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের à...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫’-এর জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সà¦...বিস্তারিত
মেহেদী হাসান : কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এক মাসেরও বেশি সময় পর আবারও পুরোপুরি দৃশ্যমান হয়েছে রাঙামাটির পর্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited