বাঘাইছড়ি উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা


অহিদুল ইসলাম অভি    |    ০৩:১৬ পিএম, ২০২৬-১০-১৫

বাঘাইছড়ি উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুহাম্মদ নাজিম উদ্দীনকে সভাপতি, মুহাম্মদ হারুনুর রশিদকে সেক্রেটারি এবং মুহাম্মদ কুতুব উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন।

অনুষ্ঠানে বক্তব্যে হাফেজ আব্দুল মতিন বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে তিনি দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে তিনি ২০২৭–২৮ সেশনের জন্য বাঘাইছড়ি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন, সেক্রেটারি মুহাম্মদ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দীন।

নতুন কমিটির দায়িত্বশীলরা ইসলামী আদর্শের আলোকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।