অহিদুল ইসলাম অভি | ০৬:২৭ পিএম, ২০২৬-০৯-২০
রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিবাসীদের মধ্যে মেধাবৃত্তির সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা), রাঙামাটির উপতত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, রাঙামাটির উপপরিচালক মো. ফরিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা।
প্রধান অতিথি দীপন তালুকদার বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারি শিশু পরিবারের নিবাসীরা যেন উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। মেধাবৃত্তির এ সহায়তা তাদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সুযোগ ও সঠিক পরিচর্যা পেলে এসব শিক্ষার্থী নিজেদের যোগ্যতা দিয়ে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাদের শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের সহায়তা শিশু পরিবারের বর্তমান ও সাবেক নিবাসীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে উৎসাহ জোগাবে। প্রয়োজনীয় পরিচর্যা, শিক্ষা ও সুযোগ পেলে এসব শিক্ষার্থী ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা সরকারি শিশু পরিবারের কৃতী নিবাসীদের হাতে মেধাবৃত্তির সহায়তার চেক তুলে দেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited