নদীপথে পাচারের সময় মদ বোঝাই বোটসহ গ্রেপ্তার ২


নূর হোসেন মামুন    |    ০৩:৩৩ পিএম, ২০২০-১২-১৫

নদীপথে পাচারের সময় মদ বোঝাই বোটসহ গ্রেপ্তার ২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নদীপথে ইঞ্জিল চালিত বোটে ৩ হাজার লিটার চোলাই মদ পাচারকালে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে চন্দ্রঘোনা ইউপির মিশন এলাকায় অভিযান চালিছে তাদের গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। উদ্ধারকৃত দেশীয় তৈরি চোলাই মদের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন, কাপ্তাই উপজেলার রাইখালী ইউপির ডলুছড়ি এলাকার মৃত হ্লাক্রই প্রু মারমার ছেলে আনু প্রু মারমা (৪৭) এবং একই এলাকার স্যামং মারমার ছেলে স্যামং মারমা (২৫)। 

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, গাপন সংবাদের ভিত্তিতে মিশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার ব্যক্তি পালিয়ে যায়। এসময় ৩০ লিটার করে ১শ’টি প্লাস্টিকের বস্তায় ৩ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।