মেহেদী হাসান | ০৩:৩১ পিএম, ২০২৬-০৮-৩০
রাঙামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন নিয়মিত তদারকির অংশ হিসেবে রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা উপকরণের ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবাদানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সিভিল সার্জন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে সংসদ সদস্য মাধবী মার্মার প্রতিনিধি হিসেবে দা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি গঠনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জ...বিস্তারিত
আলমগীর হোসেন : মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে মো. আলী নামে এক জেলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলি...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিলাইছড়ি উপজেলা ফুটবল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited