আলমগীর মানিক | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৮-২৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যরা।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত দুই জাতীয় নেতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, নবগঠিত জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, রাঙামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন, স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের আদর্শ ধারণ করে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়েই নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাজ করবে।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর। পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
এ সময় রাঙামাটি জেলা বিএনপি ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাধিস্থল এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited