পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙামাটি জেলা পরিষদের নবগঠিত সদস্যদের মতবিনিময়


আলমগীর মানিক    |    ১২:২৯ এএম, ২০২৬-০৮-২৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙামাটি জেলা পরিষদের নবগঠিত সদস্যদের মতবিনিময়

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য মামুনুর রশিদ মামুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য সায়রা চন্দ্রা চাকমা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য ফারুক আহমেদ সাব্বিরসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম, জেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।