আলমগীর মানিক | ০৪:৪০ পিএম, ২০২৬-০৭-২০
রাঙামাটিতে পৃথক বিশেষ অভিযানে বাঘাইছড়ি ও কাউখালী থানা পুলিশ দুইজন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জুলাই) রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাঘাইছড়ি থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সিআর-৩২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মোস্তফা (২৮)-এর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাঘাইছড়ি থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামের অনুরোধে কোতোয়ালী থানার সহযোগিতায় এসআই (নিরস্ত্র) মাইন উদ্দীন রাঙামাটি শহরের বনরূপা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করেন। পরদিন সকালে বাঘাইছড়ি থানা পুলিশ তাকে নিজ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করে।
অন্যদিকে, সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে থানাধীন ঘাগড়া এলাকা থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান। এ সময় এএসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited