নিজস্ব প্রতিবেদক | ১১:১৯ পিএম, ২০২৬-০৭-১৪
প্রবল ভারী বর্ষণে প্লাবিত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) তিনি বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিলাইছড়ি উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দীপেন দেওয়ান এমপি। সভায় বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র, ত্রাণ কার্যক্রম এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই পরিদর্শনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন হবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited