আলমগীর মানিক | ০৮:২৮ পিএম, ২০২৬-০৭-১৪
আলমগীর মানিক
রাঙামাটির লংগদু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে লংগদু থানার ২ নম্বর কালাপাকুজ্যা ইউনিয়নের শিবির বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বাবু প্রকাশ মহিন উদ্দিন (২৩)-কে গ্রেপ্তার করা হয়। তিনি শিবির বাজার এলাকার বাসিন্দা এবং মতিউর রহমান নাছিরের ছেলে।
অভিযানটি ওসির নির্দেশনায় এএসআই (নিঃ) সরোজ জ্যোতি চাকমা সঙ্গীয় ফোর্সসহ পরিচালনা করেন।
লংগদু থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (১৫ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited