নিজস্ব প্রতিবেদক | ১০:১৭ পিএম, ২০২৬-০৭-১৩
“একবার শুধু ছেলেটাকে ফিরে পেতে চাই। সে যেখানে থাকুক, ভালো থাকুক—এই খবরটুকু যেন জানতে পারি।” বুকভরা এই আকুতি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বাসিন্দা পারভীন আক্তারের। প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন তাঁর একমাত্র ছেলে, ১৬ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. ওমর ফারুক। সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার এখন সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. ওমর ফারুক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর কওমী মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। গত ২৩ জুন ২০২৬ বিকেল প্রায় ৪টার দিকে মাদ্রাসার এক শিক্ষক ফোন করে তাঁর মা পারভীন আক্তারকে জানান, ওমর ফারুককে মাদ্রাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা রাঙ্গুনিয়া, কাউখালীসহ আত্মীয়-স্বজনের বাড়ি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে ছেলেটির খোঁজে ছুটে বেড়ান। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও তার কোনো সন্ধান মেলেনি। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবারের উৎকণ্ঠা।
অবশেষে ভবিষ্যৎ আইনগত প্রয়োজনে ৫ জুলাই ২০২৬ তারিখে কাউখালী (বেতবুনিয়া) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা পারভীন আক্তার। থানায় জিডি নং-২২৪ (জিডি ট্র্যাকিং নম্বর: VB0HH1) হিসেবে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কান্নাজড়িত কণ্ঠে পারভীন আক্তার বলেন, “আমার ছেলে যদি কারও কাছে থাকে কিংবা কেউ তার সন্ধান জেনে থাকেন, তাহলে দয়া করে আমাদের জানান। আমরা শুধু ছেলেটিকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে চাই।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ওমর ফারুকের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৮৩১-৬৪৯৬১৩ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
একটি পরিবারের অপেক্ষা এখন শুধু একটি সুসংবাদের—হারিয়ে যাওয়া সন্তানটি যেন নিরাপদে ফিরে আসে আপনজনের কাছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited