মেহেদী হাসান | ১০:০৭ পিএম, ২০২৬-০৭-১২
অতি ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ফুড প্যাকেজ) বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট।
শনিবার অনুষ্ঠিত এ মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আযম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল এবং কার্যকরী সদস্য মনোয়ারা বেগম, হারুনুর রশিদ ও আব্দুল আহাদ।
সমগ্র বিতরণ কার্যক্রম সার্বিকভাবে তদারকি করেন ইউনিট লেভেল অফিসার মো. মইনুল ইসলাম পলাশ।
এদিকে, মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর। তাঁর নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited