আলমগীর মানিক | ১১:৪৫ এএম, ২০২৬-০৭-১২
আলমগীর মানিক
রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাঙামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি সিএনজি স্টেশনসংলগ্ন কর্ণফুলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আকাশ (৩০)। তিনি রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজার নিচের রাস্তা এলাকার কাশেম মিয়ার বাড়ির বাসিন্দা এবং আবুল কাশেম ঘটকের ছেলে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মাহমুদের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল কোতোয়ালী থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকামূলে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited