আলমগীর মানিক | ০৮:৩২ পিএম, ২০২৬-০৭-১১
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সব বিভাগের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং জিএসটি (গুচ্ছ) ভর্তি সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited