নিজস্ব প্রতিবেদক | ০২:২০ এএম, ২০২৬-০৭-১০
টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবুল কাশেম। আশ্রয়কেন্দ্রে যেতে না পেরে নিজ নিজ বাড়িতে পানিবন্দী হয়ে থাকা অসহায় পরিবারের মধ্যে তিনি নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে রাত প্রায় ৯টা ১০ মিনিট পর্যন্ত বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঢেবারপাড়া, মাস্টারপাড়া, পুরাতন মারিশ্যা, মধ্যমপাড়া, বাঘাইছড়ি বায়তুশ শরফ এতিমখানা ও সাইক্লোন সেন্টারসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি বন্যাকবলিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ত্রাণসামগ্রী মূলত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ পাচ্ছেন। তবে যারা বিভিন্ন কারণে আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি এবং পানির মধ্যেই নিজ বাড়িতে অবস্থান করছেন, তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে মরহুম হাজী মুন্সি মিয়ার সুযোগ্য সন্তান মো. আবুল কাশেম এসব পরিবারের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।
খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো আবুল কাশেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংকটময় সময়ে তাদের বাড়িতে এসে খোঁজ নেওয়া এবং খাবার পৌঁছে দেওয়া মানবিকতার এক অনন্য উদাহরণ।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্রের বাইরে থাকা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited