অহিদুল ইসলাম অভি | ০৮:৩৮ এএম, ২০২৬-০৭-০৭
টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ভেঙে পড়ায় পুরো বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কারিগরি দল ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের কাজ শুরু করেছে। কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব বেশি থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited