আলমগীর মানিক | ০২:২৯ এএম, ২০২৬-০৭-০৭
রাঙামাটির সাজেকে চাপাতার পরিবর্তে ভুলবশত বিষাক্ত কীটনাশক মিশিয়ে তৈরি করা চা পান করে অন্তত ১২ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুম চাষের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের কর্মচারী ভুলবশত চাপাতার পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত 'ফুরাডন' নামের একটি বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন।
চা পান করার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা, তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে সমরজিৎ চাকমা, রাঙ্গা চাকমা ও ছায়ারাণী চাকমার পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited