মেহেদী হাসান | ০৮:০৪ পিএম, ২০২৬-০৭-০৩
রাঙামাটি, শুক্রবার (৩ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানানো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস এবং মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যকে অভিনন্দন জানিয়ে রাঙামাটিতে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস এবং রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ এই সফরগুলোর সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
মিছিলে জেলা ছাত্রদল, জেলার ১০ উপজেলার ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ অলি আহাদ বলেন,কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত নবগঠিত কমিটিকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আজকের শান্তিপূর্ণ মিছিল আমাদের সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রারই প্রতিফলন।
সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন,
নতুন কমিটির নেতৃত্বকে আমি স্বাগত জানাই। আশা করি তারা ছাত্রদলের ঐতিহ্য ও আদর্শ ধারণ করে সংগঠনকে আরও গতিশীল করবে।
সকল নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে—ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited