ওমর ফারুক সুমন | ০৮:২৫ পিএম, ২০২৬-০৭-০২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই মো. রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতুব্বরপাড়া ব্রিজের ওপর থেকে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited