মেহেদী হাসান | ০৮:২২ পিএম, ২০২৬-০৭-০১
দীর্ঘ এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে ফিরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
বুধবার বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, "আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনো সংসদ সদস্য আছি।
বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর এটিই ছিল তার প্রথম রাঙামাটি সফর।
এ সময় তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বক্তব্যে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে দীপেন দেওয়ান বলেন, "পাহাড়ি-বাঙালি সবাই ভাই ভাই।
আমরা শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে একসঙ্গে বসবাস করতে চাই। বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপিই আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় তাদের পাশে থাকব।
উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করে তিনি জানান, আগামী দিনে রাঙামাটির প্রতিটি উপজেলায় নিয়মিত সফর করবেন এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি বরাদ্দ এলাকার উন্নয়নে ব্যয় করবেন।
এর আগে ঢাকা থেকে রাঙামাটিতে ফেরার পথে বেতবুনিয়া, ঘাগড়া ও মানিকছড়িসহ বিভিন্ন স্থানে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে শোভাযাত্রা সহকারে তাকে কাঁঠালতলীর দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।
দীর্ঘদিন পর নেতার উপস্থিতিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited