আলমগীর মানিক | ০৫:৩২ পিএম, ২০২৬-০৬-২৯
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব যাচাইয়ের লক্ষ্যে মাস্টার প্যারেড ও কিট (Kit) প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
প্যারেড চলাকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করেন। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের ৯টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করে। পুলিশ সুপারকে আনুষ্ঠানিক অভিবাদন জানানোর মধ্য দিয়ে মাস্টার প্যারেড শেষ হয়।
পরে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের কিট প্যারেড পরিদর্শন করেন। এ সময় সদস্যদের ব্যবহৃত সরকারি সরঞ্জাম, পোশাক-পরিচ্ছন্নতা এবং সরঞ্জাম সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited