ওমর ফারুক সুমন | ০৩:০৮ পিএম, ২০২৬-০৬-২৮
২৮ জুন: চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পর্যবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সকলকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এই প্রশিক্ষণ কর্মসূচি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ইকোসিস্টেম পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (Ecosystem Restoration and Resilient Development - ERRD) প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় (MOCHTA) এবং UNDP-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ অংশীজনদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সাজেক ইউনিয়নের পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশগত ঝুঁকি মোকাবিলা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন UNDP-এর কনসালট্যান্ট তুহিন চাকমা, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার স্যামুয়েল চাকমা, উপজেলা জীববৈচিত্র্য ও পরিবেশ ফ্যাসিলিটেটর, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি পাহাড়ি এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited