অহিদুল ইসলাম অভি | ০৯:০৭ পিএম, ২০২৬-০৬-২৬
শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে মৌসুমি ও পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত করে তুলতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ ‘পাহাড় জুড়ে ফলের হাসি’।
শুক্রবার (২৬ জুন ২০২৬) রাঙ্গামাটির উলুছড়া এলাকার ফদাতং শিশু সদনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রাঙ্গামাটি সদর উপজেলা-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৪০ জনেরও বেশি শিশুর অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের মৌসুমি ফলের পাশাপাশি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী পাহাড়ি ফল পরিবেশন করা হয়। ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
এসময় স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের হাতে বিভিন্ন ধরনের ফল তুলে দেন এবং স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন। শিশুদের উচ্ছ্বাস, হাসিমুখ ও প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরতে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রাঙ্গামাটি সদর উপজেলা ভবিষ্যতেও শিশু, তরুণ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited