আলমগীর মানিক | ০২:৪১ এএম, ২০২৬-০৬-২৬
রাঙ্গামাটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরা কারবারি, মাদক ব্যবসায়ী ও দাঙ্গাবাজসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. কামাল উদ্দিন নাসু (৩৭)
পিতা: মৃত শফির আহম্মেদ
মাতা: আরেফা বেগম
ঠিকানা: গীতাশ্রম কলোনি, রিজার্ভ বাজার, ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, কোতয়ালী থানা, রাঙ্গামাটি।
২. মোঃ করিম ওরফে রেজাউল করিম (৪৮)
পিতা: মৃত মোঃ শের মিয়া
মাতা: হাজেরা খাতুন
ঠিকানা: বেকারি গলি, রিজার্ভ বাজার, ১নং ওয়ার্ড, কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
(পূর্বে ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃত)
৩. মোঃ শওকত আকবর (৩৯)
পিতা: মোঃ মমতাজ উদ্দিন
মাতা: মরিয়ম বেগম
স্থায়ী ঠিকানা: কাটাপাহাড় লেন, বনরূপা, রাঙ্গামাটি।
বর্তমান ঠিকানা: কলেজগেট এলাকা, কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা এবং অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অপরাধমুক্ত ও নিরাপদ রাঙ্গামাটি গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।
রাঙ্গামাটিতে মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের চলমান তৎপরতা জনমনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited