অহিদুল ইসলাম অভি | ০৭:৩০ পিএম, ২০২৬-০৬-২৪
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাব।
বুধবার (২৪ জুন ২০২৬) সকালে রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহম্মদ, শাহী সেলিম, সহকারী শিক্ষিকা বাঞ্চিতা চাকমা এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম।
ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন, সদস্য ইমন হোসেন সোহেল, রাম দাশ, ইয়াসিন উদ্দীন মেঘ, মো. ইমন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতার প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তাহলে অল্প সময়ের মধ্যেই একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited