আলমগীর মানিক | ১২:১৬ এএম, ২০২৬-০৬-২১
রাঙ্গামাটি পার্বত্য জেলায় হারিয়ে যাওয়া একটি আইফোন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং পেশাদার তদন্ত কার্যক্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছে পুলিশ।
জানা গেছে, গত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর সার্বিক নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশ হারিয়ে যাওয়া একটি iPhone 12 Pro Max উদ্ধারে অভিযান পরিচালনা করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং নিবিড় অনুসন্ধানের মাধ্যমে পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত iPhone 12 Pro Max প্রকৃত মালিক জনাব রাখেশ দে-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোনটি ফিরে পেয়ে রাখেশ দে পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে মূল্যবান মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং স্বস্তি বোধ করছেন।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, জনগণের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিনির্ভর অপরাধ সংক্রান্ত বিষয়ে তারা সর্বদা আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনসেবায় নিবেদিত রাঙ্গামাটি জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং হারানো সম্পদ উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোতয়ালী থানার এই সফল উদ্যোগ আবারও প্রমাণ করেছে যে, জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনী সর্বদা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited