মাহাদি বিন সুলতান | ০৯:৪৪ পিএম, ২০২৬-০৬-১৮
রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের তৃণমূল কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা BRAC।
সংস্থাটির সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর বলেছেন, পাহাড়ি এলাকার কৃষকদের বাস্তব চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে ব্র্যাক দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে, যাতে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় কৃষকদের চাষাবাদ পদ্ধতি, উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ, আয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনমান উন্নয়ন নিয়ে এ সভার আয়োজন করা হয়।
অরিঞ্জয় ধর বলেন, পাহাড়ের কৃষকদের সম্ভাবনা অনেক বেশি। তবে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে।
এসব সমস্যা চিহ্নিত করে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং টেকসই উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে ব্র্যাক কাজ করবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, ব্র্যাকের সহযোগী পরিচালক বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দীন, ডেপুটি প্রোগ্রামার স্বাগত ভট্টাচার্য, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার গোলাম রব্বানী ও আহমদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মারমা এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আমিনুল কবির।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের রাঙামাটি জেলা সমন্বয়ক মো. হাবিবুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. আল আমিন, নানিয়ারচর উপজেলা শাখা ব্যবস্থাপক প্রিয় বরণ চাকমাসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন ও ন্যায্যমূল্যে বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় ব্র্যাকের কর্মকর্তারা কৃষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও আশ্বাস প্রদান করেন।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র, হাঁস-মুরগি পালন প্রকল্পসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনভিত্তিক সহায়তা অব্যাহত রাখা হবে।
বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নে কৃষি, শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের বিকল্প সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় মানুষের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়, যা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, BRAC দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করে আসছে।
স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত উঠান বৈঠক, সুধী সমাবেশ এবং মতবিনিময় সভার মাধ্যমে তাদের মতামত গ্রহণ করে প্রয়োজনভিত্তিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থাটি।
এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মানুষের বাস্তব চাহিদা নিরূপণ করে তাদের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited