মেহেদী হাসান | ০২:৫৪ পিএম, ২০২৬-০৬-১৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রবিবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আয়োজিত সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, শামিম ফরহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বলেন,.গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের নাটক বা বিভ্রান্তি সৃষ্টি জাতির সঙ্গে প্রতারণার শামিল। যারা এসব ইস্যুকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম বলেন, "নারী নির্যাতন, ধর্ষণ কিংবা সহিংসতার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
এসময় নেতাকর্মীরা উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
ছাত্রদল নেতারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলাতেও এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited