আলমগীর মানিক | ১০:২৬ পিএম, ২০২৬-০৬-১০
বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার সংগঠন জিয়া মঞ্চের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে সাজাইমং মারমা সভাপতি, জাহেদুল ইসলাম তালুকদার সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উখ্যাচিং মারমা (ইউকে) যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিপলু বিশ্বাস এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুভাষ চাকমা।
দপ্তর সম্পাদক হিসেবে মং পাচিং মারমা, সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোঃ সোহেল এবং সহ-প্রচার সম্পাদক সুজিৎ দাশ মনোনীত হয়েছেন।
কমিটিতে আরও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থ সম্পাদক আবু নাছির খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন কোম্পানী, আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক উনপ্রু মারমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী হায়দার (মাহমুদ), কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুখ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদ আলম।
নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনকে আরও শক্তিশালী করা, জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং রাঙ্গামাটি জেলায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সকল নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited