আলমগীর মানিক | ০৮:৪৩ পিএম, ২০২৬-০৬-১০
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে প্রদান করা এ আর্থিক সহায়তা পরিবারটির হাতে তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
সহায়তা প্রদানকালে মোর্শেদ আলম বলেন, ক্যান্সার আক্রান্ত পরিবারটির অসহায়ত্ব ও চিকিৎসা সংকট নিয়ে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
পরবর্তীতে ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন এবং সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তিনি পরিবারটির হাতে সহায়তা পৌঁছে দেন।
এ সময় তিনি আরও বলেন, “প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার রাজনীতি বিশ্বাস করেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে এবং সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি বলেন, “একটি রংধনু জাতি গঠনের লক্ষ্যে পাহাড়ের সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিমন্ত্রী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।”
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যা।
স্থানীয়রা জানান, অসহায় ও চিকিৎসা সংকটে থাকা পরিবারটির পাশে প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
তারা এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited