আলমগীর মানিক | ০৯:৪২ পিএম, ২০২৬-০৬-০৯
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল।
ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম। জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি নিজেকে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পাশাপাশি ২০২৫ সালে বাংলাদেশের নারী ফুটবল দলের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
এর আগে ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে ঋতুপর্ণা ও তার পরিবারের পাশে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
পাহাড়ি জনপদের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা কঠোর পরিশ্রম, মেধা ও অদম্য আত্মবিশ্বাসের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
তার সাফল্য শুধু দেশের নারী ফুটবলকে সমৃদ্ধ করেনি, বরং অসংখ্য তরুণীকে খেলাধুলার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা ঋতুপর্ণা চাকমার দীর্ঘদিনের অবদান ও সাফল্যের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির বহিঃপ্রকাশ।
একই সঙ্গে এটি দেশের নারী ক্রীড়াবিদদের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানের একটি ইতিবাচক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited