মেহেদী হাসান | ০৮:৪৬ পিএম, ২০২৬-০৬-০৯
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটি ভ্রমণে এসে কাপ্তাই হ্রদে নৌবিহারে বের হন ইনতিশার হাসনাত। নৌবিহারের একপর্যায়ে রিজার্ভ বাজার এলাকার বালুচরে নৌকা নোঙর করা হলে কয়েকজন পর্যটক হ্রদের পানিতে নামেন।
এ সময় ইনতিশার হাসনাত গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পানিতে নামার আগে বোটচালক পর্যটকদের সাঁতার জানা আছে কি না জানতে চাইলে তারা ইতিবাচক জবাব দেন।
কিছুক্ষণ পর হঠাৎ একজন সাহায্যের জন্য চিৎকার শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। বোটচালক তরুণ চাকমা বলেন, চারজন পর্যটককে নিয়ে তিনি কাপ্তাই হ্রদে নৌবিহারে বের হয়েছিলেন।
বালুচর এলাকায় নৌকা থামানোর পর তারা পানিতে নামেন। পরে একজন বিপদের সংকেত দিলে তিনি দ্রুত এগিয়ে গিয়ে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হন।
তবে ইনতিশার হাসনাতকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর তারা ইনতিশার হাসনাতকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ইনতিশার হাসনাতের বাবা বেলাল হোসেন একজন শিক্ষক। তাদের বাড়ি চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ডিএইচএসে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এদিকে, এই দুর্ঘটনার পর পর্যটকদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তারা কাপ্তাই হ্রদের গভীর পানিতে না নামা এবং সাঁতার না জানা ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
কাপ্তাই হ্রদে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইনতিশার হাসনাতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited